নরসিংদীতে বালি চাপা দিয়ে এক ব্যক্তিকে হত্যা, সিলেটে গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: জমির বিরোধের জেরে নরসিংদীর নবীপুর এলাকায় পুকুর পাড়ে বালু চাপা দিয়ে হত্যার ঘটনায় র্যাব সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন বাগবাড়ি এলাকা থেকে পলাতক আসামী সিদ্দিক সরকার (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি নরসিংদী জেলার সদর থানাধীন নবীপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
ঘটনার পর তিনি সিলেটে পালিয়ে আসেন। র্যাব ৭২ ঘণ্টার মধ্যে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।
সিলেট র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহীদুল ইসলাম সোহাগ এসব তথ্য নিশ্চিত করে বলেন, র্যা-৯ ও ১১ যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামী সিদ্দিক সরকার নামের একজনকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে গত ১৫ নভেম্বর দুপুরে পুকুর পাড়ে কাজ করতে থাকা নিহত ব্যক্তিকে পেছনে গলায় ধরে মাথাটি বালুর মধ্যে ডুকিয়ে দেয়। পরে ভিকটিমের ছেলে বিষয়টি দেখতে পেয়ে তার পিতাকে ছাড়াতে বের হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।
Related News
সিলেটে যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগRead More
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More



Comments are Closed