শাবির নারীদের হলে ছাত্রীসংস্থার প্রাথমিক রোগনির্ণয় যন্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে নারী শিক্ষার্থীদের আবাসিক হল ও সাব হলে প্রাথমিক রোগ নির্ণয় যন্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে নারী শিক্ষার্থীদের ফাতেমা তুজ জাহরা হল, সিরাজুন্নেসা চৌধুরী হল ও আয়েশা সিদ্দিকা হল প্রভোস্টের কাছে রোগ নির্ণয় যন্ত্র হস্তান্তর করেন ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী আমিনা বেগম ও সেক্রেটারি সুমাইয়া নাবা।
রোগ নির্ণয় যন্ত্রের মধ্যে প্রতিটিতে রয়েছে ৭টি হট ওয়াটার ব্যাগ, ৩টি থার্মোমিটার, ১টি প্রেশার মাপার মেশিন। এ ছাড়াও সাব হলগুলোর মধ্যে সামাদ-১, সামাদ-২ ও আমীর কমপ্লেক্স, প্রতিটিতে ২টি হট ওয়াটার ব্যাগ, ২টি থার্মোমিটার, ১টি প্রেশার মাপার মেশিন দেওয়া হয়।
এ বিষয়ে সভানেত্রী আমিনা বেগম বলেন, ‘নারী শিক্ষার্থীদের জন্য হলগুলোতে জরুরি স্বাস্থ্যসামগ্রীর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায়, ছাত্রীদের স্বনির্ভরভাবে তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণে সহায়তা করতেই আমরা রোগ নির্ণয় যন্ত্র উপহার হিসেবে দিয়েছি। ছাত্রীদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং হলগুলোতে জরুরি স্বাস্থ্যসামগ্রীর ঘাটতি পূরণ করাই আমাদের মূল উদ্দেশ্য।’
এ সময় শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রী সংস্থার ধারাবাহিক কার্যক্রম অব্যাহতর রাখার প্রত্যয় ব্যক্ত করেন হল প্রভোস্টরা।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed