Main Menu

সিলেটে ১ হাজার কেজি ভারতীয় টমেটোসহ গ্রেপ্তার ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অবৈধভাবে নিয়ে আসা ৫০ হাজার টাকার ভারতীয় টমেটোর চালানসহ তিন চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার(১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এয়ারপোর্ট থানার বড়বাজার খাসদবীর ইসরাইল মিয়া রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার জারিখালকান্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. মোর্শেদ (৪২), আঙ্গারজোরা গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে আব্দুল কাদির (২৮) ও দমদমা হাওর এলাকার আব্দুল হোসেনের ছেলে মো. সালমান হোসেন (২৮)।

এসময় তাদের হেফাজতে থাকা একটি ডিআই পিকআপে ১ হাজার কেজি ভারতীয় টমেটো জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা (নং ১২/১৬/১১/২৫) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed