সিলেটে সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সাবেক সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার থেকে মিছিলটি বের হয়ে চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়েছে।
সিলেটবাসীর ব্যানারে ছাত্র-জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আগের দিন শনিবার দিবাগত রাতে সিলেটে অন্তত দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ১৬ ও ১৭ আগস্ট সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দিয়েছে শাটডাউন কর্মসূচি।
এই কর্মসূচিকে ঘিরেই সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ‘উস্কানি’তেই আগুন দেওয়ার ঘটনা বলে প্রবল ধারণা তাদের।
এর প্রতিবাদে অনুষ্টিত বিক্ষোভ মিছিলে শ্লোগানের ভাষা ছিল এমন, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘অ্যাকশন অ্যাকশন, ডায়রেট অ্যাকশন’, ‘সান্ডা না আনোয়ার, সান্ডা সান্ডা’ ইত্যাদি।
Related News
সিলেটে যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগRead More
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More



Comments are Closed