Main Menu

শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১৭ ডিসেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে শাকসু নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, শাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ২০ নভেম্বর, ভোটার তালিকার আপত্তি গ্রহণ ২২ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৩ নভেম্বর, মনোনয়ন বিতরণ শুরু হবে ২৪ নভেম্বর, মনোনয়ন জমা শুরু হবে ২৫ নভেম্বর, মনোনয়নের জমাদানের শেষ তারিখ ২৬ নভেম্বর, মনোনয়ন পত্র যাচাই বাচাই হবে ২৭ নভেম্বর।

এরপর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৮ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ৩০ নভেম্বর, এছাড়াও প্রার্থীতা আপিল ও নিষ্পত্তি হবে ১ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ২ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর সকাল ৯ টা বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ জানান, নির্বাচনের ভোট গণণা ওএমআর পদ্ধতিতে হবে এবং এলইডির মাধ্যমে ভোট গণণা দেখানো হবে।

Share





Related News

Comments are Closed