ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ৪ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি।
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এ ছাড়া বিভিন্ন মহাসড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।
Related News
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More



Comments are Closed