তরুণদের আত্মরক্ষা প্রশিক্ষণ দিতে ২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের তরুণদের আত্মরক্ষার দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ শীর্ষক তিন বছর মেয়াদি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প মূল্যায়ন কমিটির সুপারিশের পর গত ১৩ অক্টোবর সরকার প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই প্রকল্প ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং সম্পূর্ণ অর্থায়ন করবে সরকার।
প্রকল্পের আওতায় ৮ হাজার ৮৫০ জন তরুণ-তরুণীকে আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৮ হাজার ২৫০ জন তরুণ এবং ৬০০ জন তরুণী অংশ নেবেন।
প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপি প্রধান ক্যাম্পাসসহ সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের আঞ্চলিক কেন্দ্রগুলোতে, এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অংশগ্রহণকারীরা ঢাকা বা দিনাজপুর কেন্দ্রে প্রশিক্ষণ নিতে পারবেন।
প্রকল্পের মোট বাজেট ২৭ কোটি ৮২ লাখ টাকা, যার মধ্যে: প্রশিক্ষণ কার্যক্রম, উপকরণ ও অংশগ্রহণকারীদের সহায়তার জন্য ১৬ কোটি ৫১ লাখ টাকা, ক্রীড়া ও প্রশিক্ষণ সরঞ্জাম কেনার জন্য ৭ কোটি ৮ লাখ টাকা, আসবাবপত্রের জন্য ২ কোটি ১৭ লাখ টাকা, ডরমিটরি সংস্কারের জন্য ৬৭ লাখ ২২ হাজার টাকা, যন্ত্রপাতি ও সরঞ্জামের জন্য ৪৪ লাখ ৩ হাজার টাকা, এবং যানবাহন ভাড়ার জন্য ৪২ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, সহনশীলতা বৃদ্ধি এবং আত্মরক্ষার কৌশল শেখানো হবে। এছাড়া আকস্মিক বা হুমকিমূলক পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই প্রশিক্ষণ তরুণদের প্রস্তুত করবে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual5 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual8 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed