ভারতীয় হাইকমিশনারের সাথে চাতলাপুর শুল্ক স্টেশন ব্যবসাযীদের মত বিনিময়
কমলগঞ্জ (মৌলভীবাজা) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার টি. হ্যাংসিং। এ সময় সাথে ছিলেন তাঁর সহধর্মিনী এন হাং সিং।
গত সোমবার (১০ নভেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শেন শেষে এলসি স্টেশন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার।
এ সময় চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মাং সাচিং বার্মা, এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদুর রহমান সেজু, ব্যবসায়ী নেতা শেখর দত্ত, কাজী বদরুল ইসলাম, সাইফুর রহমান রিমন, আলম খান সুমন, মো: ফখরু উদ্দিন চৌধুরী, রুবেল আহমদ, জসিম মিয়া, হেলাল উদ্দিন প্রমুখ।
এদিকে এ ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে পৌঁছালে চাতলাপুর এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে চাতলাপুর ব্যবসাযীরা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরা হয়। একইসাথে স্থানীয় ব্যবসায়ীরা আমদানি-রফতানিকারক সমিতির সমস্যাসহ দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করা হয়।
এদিকে ব্যবসায়ীদের জন্য ভারতের বিজনেস ভিসা সহজ করার জন্য দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার ব্যবসায়ীদের কথা শুনেন।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed