Main Menu

সিলেট সফরে পর্তুগালের রাজ-পরিবারের সদস্যরা

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমানে প্রজাতন্ত্র হলেও একটা সময়ে ইউরোপের দেশ পর্তুগাল ছিল রাজতন্ত্র। অবশ্য তারচেয়েও বড় পরিচয় হচ্ছে পর্তুগাল রোনালদোর দেশ, পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে যার ভক্ত অনুরাগী।

সেই রোনালদোর দেশে এখন আর রাজতন্ত্র না থাকলেও অতীত রাজাদের উত্তরসুরীরা আছেন। তাদেরই কয়েকজন সিলেট সফরে আসেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্তুগালের রাজ পরিবারের সদস্য ব্রাগানজার ডিউক দুয়ার্তে পিওর নেতৃত্বে তারা সিলেট সফর করেন। এসময় তারা সিলেটের রাইজ স্কুল পরিদর্শন করেন এবং সিলেটের বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেন।

Manual6 Ad Code

দুপুর ২টার দিকে রাজপরিবারের সদস্যদের নিয়ে স্যার শেখ ওলিউর রহমান সুবিদবাজারস্ত রাইজ স্কুলে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পর্তুগিজ রাজপরিবারের সদস্যদের স্কুল ক্যাম্পাসে সংবর্ধনাও জানানো হয়।

তারা এর জবাবে বলেন, এবার সংক্ষিপ্ত সফরে সিলেট এসে তারা পরিদর্শনের জন্য রাইজ স্কুলকে বেছে নিয়েছেন। তবে ভবিষ্যতে আরও একাধিক প্রোগ্রাম হবে সিলেট মহানগরীতে। পরে বাংলাদেশ ও পর্তুগালের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়। পর্তুগিজ ভাষায় রাজপরিবারের সদস্যরা সেদেশের জাতীয় সঙ্গীতও পরিবেশন করেন।

Manual4 Ad Code

এদিকে রাতে পর্তুগালের ব্রাগাঞ্জা রাজপরিবারের সম্মানে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা নগরীর মিরবক্সটুলাস্থ হোটেল রয়েল মার্কে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের ব্রাগাঞ্জা রাজপরিবারের সদস্য এইচ.আর.এইচ. ডম দুয়ার্তে পিও, ডিউক অফ ব্রাগাঞ্জা; তাঁর সহধর্মিণী এইচ.আর.এইচ. ইসাবেল ইনেস দে কাস্ত্রো সি. দে হেরেদিয়া দে ব্রাগাঞ্জা এবং তাঁদের পুত্র প্রিন্স আফোনসো দে সান্তা মারিয়া দে ব্রাগাঞ্জা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার আসিফ নিসার বাজওয়া (KCR, KCRC, GCST) এবং স্যার শেখ আলিউর রহমান (KGOR, OBE)।

মতবিনিময় সভায় সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সিলেট অঞ্চলের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী। তিনি তাঁর উপস্থাপনায় সিলেট অঞ্চলে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো তুলে ধরেন এবং রাজপরিবারের মাধ্যমে পর্তুগিজ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

Manual5 Ad Code

শিশুশ্রম ও শিক্ষা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন আকবেটের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম। তিনি শিশুশ্রম রোধ ও শিক্ষার প্রসারে আকবেটের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন বিসিবির পরিচালক রাহাত সামস্।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমেদ, এবিএম গ্রুপের চেয়ারম্যান আতাউল করিম সেলিম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহসভাপতি ফেরদৌস আলম, সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মো. এজাজ উদ্দিন, বিশিষ্ট আইনজীবী মাসরুর চৌধুরী শওকত, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি ডা. নূরুল হাসান সিদ্দিকী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক মাহবুব আহমদ, সিটি কর্পোরেশন কন্ট্রাকটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম ইফতিখার রসুল সিহাব, হোটেল নূরজাহান গ্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক শাফি মোহাম্মদ নাহিয়ান, এম আহমদ টি কোম্পানির স্বত্বাধিকারী সাবেত নাঈম চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা. জাকির হোসেন তাপু, কমলা ভান্ডারের স্বত্বাধিকারী ব্যবসায়ী নেহার কুমার রায়, ব্যবসায়ী লিবন আহমদ ও আহমেদ রাজিব, রোটারিয়ান মাসুমা চৌধুরী, ইউরো কিডস স্কুলের সেন্টার হেড রুশিনা চৌধুরী এবং সাংবাদিক মইন উদ্দিন মঞ্জু ও শেখ নাসিরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন রুহেনা সুলতানা এবং পর্তুগিজ রাজপরিবারের জীবনী পাঠ করেন জিনাত মোস্তফা। সভার শেষে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন এবং মনিপুরী নৃত্য প্রদর্শন করেন, যা অতিথিদের গভীরভাবে মুগ্ধ করে।

Manual7 Ad Code

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যেখানে অংশগ্রহণকারীরা সিলেট ও পর্তুগালের মধ্যে ব্যবসা, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code