সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পেঁয়াজসহ আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানার শিবেরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজসহ দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এসময় চারজনকে আটক করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমানের নেতৃত্বে রাজারগাঁও উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন- ১। মোঃ কুতুব উদ্দিন (৫০), পিতা-মৃত তছির মিয়া, সাং-নন্দিরগাঁও, থানা-গোয়াইনঘাট, ২। মোহাম্মদ আলী (৪০), পিতা-মকবুল আলী, সাং-নন্দিরগাঁও, থানা-গোয়াইনঘাট, ৩। ময়না মিয়া (৪০), পিতা-মৃত মনফর আলী, সাং-নন্দিরগাঁও, থানা-গোয়াইনঘাট,৪। নাছির উদ্দিন (৪০), পিতা-ছয়ফুর রহমান, সাং-নন্দিরগাঁও, থানা-গোয়াইনঘাট, সিলেট।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ (আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা) এবং দুটি রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের সিএনজি অটোরিকশা (আনুমানিক মূল্য ৬ লাখ টাকা) জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed