সিলেটে সোয়া ৫ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকার ভারতীয় পেঁয়াজ ও একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে।
জানা যায়, সোমবার (১০ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর সোবাহানীঘাট কাঁচা বাজারের পেঁয়াজ পট্টি এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ডিবি পুলিশের সদস্যরা মেসার্স মুন বানিজ্যালয় ও জয়গুরু বানিজ্যালয় নামের দুটি দোকানে তল্লাশি চালিয়ে ৭ হাজার ১৫৫ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ উদ্ধার করেন। উদ্ধারকৃত পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা বলে জানানো হয়েছে। এ সময় ঢাকা মেট্রো-ন-২০-৮৮৬৩ নম্বরের একটি ডিআই পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় পলাতক চারজন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed