গোলাপগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে সিলেটের গোলাপগঞ্জে নাঈম আহমদ (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
রোববার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১টায় সে মৃত্যুবরণ করে। সে ইয়াগুল গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
এর আগে গত সোমবার (৩ নভেম্বর) পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে গাছ থেকে পড়ে নাঈম গুরুতর আহত হয়।
জানা যায়, নাঈম আহমদ ইয়াগুল গ্রামে একটি গাছের ডাল কাটতে উঠলে হঠাৎ অসাবধানতাবশত মাটিতে পড়ে যায়। এসময় তার মাথায় ৩/৪ জায়গা আঘাত পায়। এছাড়াও একটি পা ভেঙে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন। রোববার দুপুর সোয়া ১টার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাঈমের পিতা ইউসুফ মিয়া।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed