ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সিলেট বিএনপির কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক র্যালির আয়োজন করা হয়েছে।
র্যালিটি শুক্রবার বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
দিবসটি উপলক্ষে সিলেট জেলা বিএনপির আওতাধীন সব উপজেলা ও পৌর ইউনিটেও পৃথকভাবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজেদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচি পালন করবে।
সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছেন।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed