শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: বিতরণ লাইন ও ট্রান্সফরমার মেরামত এবং গাছ-পালার শাখা-প্রশাখা কাটার জন্য আগামি শনিবার (৮ অক্টোবর) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদুৎ থাকবেনা।
এদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিতরণ বিভাগ-২ এর আওতায় থাকা নিন্মলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হচ্ছে, ১১ কেভি ফিডারের আওতাধীন শিবগঞ্জবাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশ এলাকা, ১১ কেভি রাজবাড়ী ফিডারের মিতালি টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশ এলাকা এবং উপশহর ফিডারের উপশহর ব্লক- এ ও আশপাশের এলাকা।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
সাময়িক এ অসুবিধার জন্য সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সার্বিক সহযোগীতা চেয়েছেন।
Related News
শাকসু নির্বাচন, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ওRead More
শুক্রবার সিলেটের যেসব স্থানে মিছিল-মিটিং নিষিদ্ধ করলো পুলিশ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ ডিসেম্বর)Read More



Comments are Closed