সিলেটে খুনের ১৪ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ সদসর্যা। হত্যাকান্ডের ১৪ বছর পলাতক থাকার পরও শেষ রক্ষা হলো না তার, ধরা পড়লেন র্যাবের জালে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল বুধবার (৫ নভেম্বর) রাতে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মজাম উদ্দিন ওরফে তেরা মিয়া (৪৮) কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে।
র্যাব বলছে, তিনি ২০১১ সালে কোম্পানীগঞ্জের একটি হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামি ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed