Main Menu

ওসমানীনগরে দোকান থেকে স্বর্ণ কারিগরের লাশ উদ্ধার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে উজ্জ্বল বণিক (৪৫) নামের এক স্বর্ণ কারিগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উজ্জ্বল বণিক হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মারকুলি বাজার এলাকার মৃত কানু বনিকের পুত্র।

Manual4 Ad Code

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা দিকে দোকান ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, তাজপুর ইউনিয়নের মঙ্গলন্ডী রোডে অবস্থিত “শ্রী গোবিন্দ জুয়েলার্স”-এর মালিক সন্তোষ সন্যাসী সকালে দোকানে এসে কর্মচারী উজ্জ্বল বণিককে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজন নিয়ে বিকল্প চাবি দিয়ে দোকানের তালা খোলেন। এরপর দোকানের ভেতরের শয়নকক্ষে বিছানার উপর উজ্জ্বল বণিকের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

Manual2 Ad Code

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দোকান ঘরে জোরপূর্বক প্রবেশের কোনো আলামতও দেখা যায়নি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনাইম মিয়া বলেন, ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code