সিলেটে পুলিশের সিলগালা হোটেলে ‘রহস্যজনক’ আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর তালতলা এলাকার হোটেল বিলাসে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
সম্প্রতি অসামাজিক কার্যকলাপের অভিযোগে এই আবাসিক হোটেলটি সিলগালা করেছিলো মহানগর পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে নগরীর তালতলা এলাকায় সিলগালা করা হোটেল বিলাসের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে চুরি করার পাশাপাশি ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা হোটেলের বাইরে ধোয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩ লাখ টাকার মতো হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
হোটেল কর্তৃপক্ষ জানায়, অগ্নিসংযোগের আগে হোটেলে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় আনুমানিক ৭-৮ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
হোটেল বিলাসের ম্যানেজার লিটন মিয়া বলেন, ‘সকালে হোটেলে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা হোটেলে আসি। ঘটনাস্থলে এসে দেখি হোটেলে চুরি সংগঠিত হয়েছে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
হোটেল বিলাসের মালিক শুকুর মিয়া লস্কর বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে হোটেল সিলগালা করার পর আমাদের হোটেল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে কে বা কারা অগ্নিসংযোগ করেন। এর আগে আমাদের হোটেলে চুরি করা হয়। আমাদের আনুমানিক ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের হোটেলে চুরি ও অগ্নিসংযোগের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, ‘বন্ধ হোটেলে আগুনের ধোয়া দেখে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। এই সময় আমরা হোটেলের সামনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করি এবং আগুন নেভাতে সক্ষম হই। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৪০ মিনিটের মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
তিনি আরও বলেন, ‘এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩ লাখ টাকার মতো।’
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed