সিলেটে বাস টার্মিনাল এলাকায় ৪ জুয়াড়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) নগরীতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি তাদের জুয়া খেলার অভিযোগে আটক করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার শতাব্দী গলির ভেতরে এ অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটকরা হলেন, চাঁদপুরের মতলব থানার বালুচর গ্রামের আক্তার মিয়ার ছেলে আকাশ আহমদ (২০), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভইটিকর গ্রামের মকবুল আলীর ছেলে জুনেদ আলী (২৭), জকিগঞ্জ উপজেলার আটগ্রামের আব্দুল কাদিরের ছেলে রুহুল আমিন (৩৪) এবং বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বরইআইল গ্রামের মৃত মতছিন আলীর ছেলে জালাল উদ্দিন (৪৭)।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জানান, অভিযানে তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। অনলাইনে ‘তীর-শিলং’ নামে জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More
সিলেটে বদ্ধ ঘর থেকে তরুণের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বটেরতল এলাকায় নিজ বসতঘর থেকে রাজভি (২৫) নামে এক তরুণেরRead More



Comments are Closed