নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর কবিরহাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকের সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদরাসার সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক শাহ আলম খোকন, সুলতান আহমদ সুমন, কলেজ ছাত্র তানিম হাসান, কলেজ ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম ও জান্নাত।
স্থানীয়রা জানান, কবিরহাট থেকে ৬ জন যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। এ সময় সিএনজি অটোরিকশাটি ইসলামিয়া আলিম মাদরাসার সামনে পৌঁছালে বসুরহাট থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহত অবস্থায় অন্যান্যদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
এ তথ্যটি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এর মধ্যে ৬ জন নিহত হয়েছেন। একজনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে।
Related News
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে: সেতুমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবেRead More



Comments are Closed