Main Menu

সিলেটে যুবলীগ নেতা আব্দুর রহমান গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) দিবাগত গভীর রাতে সিলেট শহরের শাহপরান থানাধীন লামাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আব্দুর রহমান উপজেলার বুড়িডহর গ্রামের মকবুল আলীর ছেলে। তার বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে, যার মধ্যে ৭টিতে তিনি সাজাপ্রাপ্ত আসামি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি মামলায় এজাহারনামীয় আসামি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম-এর তত্ত্বাবধানে এসআই জগৎ জ্যোতির নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম বলেন, ‘আব্দুর রহমানের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটিতে তিনি সাজাপ্রাপ্ত। তাকে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছিল।’

তিনি আরও জানান, রবিবার সকালে আব্দুর রহমানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed