অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রতীক হিসেবে শাপলা কলিতেই রাজি দলটি।
রোববার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা কলিকে দলের প্রতীক হিসেবে চেয়ে ইসিতে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
রোববার বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে প্রবেশ করে নতুন করে প্রতীকের জন্য আবেদন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার তারা শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলির মধ্যে শাপলা কলিকে প্রতীক হিসেবে বরাদ্দ চেয়েছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed