সিলেটে যুবলীগ নেতা জুনেদ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী মামলায় যুবলীগ নেতা জুনেদ আহমেদ মাল্লুম কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ মাল্লুমের উপর বৈষম্য বিরোধী মামলা ছিল। মামলা নং- ৩ তারিখ ২৯/০৮/২৪ইং।
ওসি জানান, এ মামলায় শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছত্তিশ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাল্লুমকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মনিরুজ্জামান খান।
« সিলেটে বাসদ কার্যালয় থেকে ২২ নেতাকর্মী আটক (Previous News)
(Next News) সিলেটে চা বাগান থেকে গলাকাটা অবস্থায় তরুণী উদ্ধার »
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed