সুনামগঞ্জে যাত্রিবাহী বাস খাদে পড়ে আহত ১৬
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) ভোর ৫টার দিকে উত্তর গাজীনগর গ্রামের নূর হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে দিরাইগামী সাকিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে ১৬ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও দিরাই হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে রয়েছেন— দিরাই উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল বাছির, সেবেনা বেগম, রুমান ও সাঞ্জুর আলী (একই পরিবারের সদস্য) এবং দিরাই মাদানি মহল্লার ফুলতেরা বেগম, স্বামী আব্দুল মতলিব। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ঘন কুয়াশা ও দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় জনতা বাসটি উদ্ধারে যৌথভাবে কাজ করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed