Main Menu

টানা তিন মাস মশক নিধন অভিযান চালাবে সিসিক

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী তিন মাস ধরে একটানা মশক নিধন অভিযান চালানোর ঘোষণা দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

নগরীর ৪২টি ওয়ার্ডে তিন ভাগে বিভক্ত হয়ে ৩০ জন কর্মী ইতিমধ্যেই মশক নিধন কার্যক্রমে অংশ নিয়েছেন। সিসিক ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

Manual8 Ad Code

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘লোকবল সংকটের কারণে আমাদের কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে, তবে কাজ থেমে নেই। নগরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে আমরা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। আগামী তিন মাস সিলেট সিটি করপোরেশনের সকল ওয়ার্ডে মশক নিধন আমরা চালাব, এতে করে ডেঙ্গুর প্রার্দুভাব কিছুটা কমে আসবে।

Manual5 Ad Code

তিনি বলেন, লোকবল সঙ্কটের কারণে আমাদের কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে কাজ থেমে নেই।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code