ওমরাহ ভিসায় সৌদির নতুন সিদ্ধান্ত
ধর্ম ডেস্ক: ওমরাহ ভিসার কার্যকারিতা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যেই সৌদি আরবে প্রবেশ করতে হবে। ১ নভেম্বর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
তবে দেশে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই তিন মাসই বহাল থাকছে। অর্থাৎ, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে প্রবেশ করতে হবে; কিন্তু দেশে প্রবেশের পর সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অবস্থান করা যাবে।
নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানান, গ্রীষ্মকাল শেষে শীতল আবহাওয়া শুরু হওয়ায় পবিত্র মক্কা-মদিনায় বিপুলসংখ্যক ওমরাহযাত্রী আগমনের প্রস্তুতি হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
চলতি বছরের জুনের শুরুতে শুরু হওয়া ওমরাহ মৌসুমে এরই মধ্যে রেকর্ড চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা আগের বছরের পুরো মৌসুমের তুলনায়ও বেশি।
বিশ্লেষকরা বলছেন, ওমরাহ পালনকারীর এ অভূতপূর্ব প্রবৃদ্ধি বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পবিত্র ভূমি সফরের আগ্রহ বাড়ারই প্রমাণ বহন করছে।
সূত্র : সৌদি গ্যাজেট
Related News
ওমরাহ এজেন্সির নিবন্ধনে সৌদি দূতাবাসের নতুন ৬ শর্ত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ওমরাহ পরিচালনায় যুক্ত এজেন্সিগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নতুন ৬টি শর্তারোপRead More
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
Manual1 Ad Code ধর্ম ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে,Read More



Comments are Closed