সাংবাদিক ইসলাম, টিপু ও শিপুর পিতা আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সোনালী কণ্ঠের সিলেট বিভাগীয় প্রধান মো. ইসলাম আলী, দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু এবং দৈনিক সবুজ সিলেট’র স্টাফ রিপোর্টার হিলাল উদ্দিন শিপুর পিতা বিশিষ্ট মুরুব্বি আবদুন নুর (৮০) আর নেই।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ২.১৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুম্মা গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে আনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের বড় ছেলে ব্যাবসায়ী মো. জালাল উদ্দিন।
এদিকে মুরুব্বি আবদুন নুর-এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed