Main Menu

মৌলভীবাজারের সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক, সিলেটভিউয়ের নিজস্ব প্রতিবেদক ও মাছরাঙা টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৪টা ৪০ মিনিটে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

মরহুমের নামাজে জানাজা দুপুর ২টায় সৈয়দ শাহ মোস্তফা( র:) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।জানাজায় সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী, সংস্কৃতিকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁকে মাজারসংলগ্ন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হয়।

দীর্ঘ সাংবাদিক জীবনে তমাল ফেরদৌস দুলাল জেলার উন্নয়ন, মানবিকতা এবং সমাজের নানা সমস্যা নিয়ে নির্ভীকভাবে কাজ করেছেন।

এদিকে সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের মৃত‌্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ।

Share





Related News

Comments are Closed