Main Menu

সিলেটে মানব কল্যাণ সোসাইটির মেধা বৃত্তি ২৯ নভেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে মেধা বৃত্তি-২০২৫ আগামী ২৯ নভেম্বর (শনিবার) সিলেট নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের উপর মোট ১০০ নম্বরে পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

১ম পুরস্কার হিসেবে রয়েছে ১৫ হাজার টাকা, ২য় পুরস্কার ১০ হাজার টাকা, ৩য় পুরস্কার ৫ হাজার টাকা। এছাড়াও ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের জন্য রয়েছেন আকর্ষণীয় পুরস্কার।

মেধা বৃত্তি পরীক্ষায় সিলেট জেলার আওতাধীন সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ফ্রি রেজিস্ট্রেশন করতে এবং ফরম সংগ্রহ করতে ০১৬৭২৭-৪১৪৩৩ ও ০১৭৮৬-২৫৫১৭৬ নাম্বারে যোগাযোগ করার আহবান করা হয়েছে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed