সিলেট সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় গরু ও মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও গোয়াবাড়ি বিওপির দুটি পৃথক আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় চারটি মহিষ ও দুইটি গরু আটক করা হয়। এসবের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা।
এছাড়া একইদিন জৈন্তাপুর বিওপির একটি দল পৃথক অভিযানে আরও দুইটি ভারতীয় মহিষ আটক করে, যার আনুমানিক সিজার মূল্য চার লাখ টাকা।
সব মিলিয়ে দুই অভিযানে আটটি গরু ও মহিষের মোট সিজারমূল্য প্রায় ১৫ লাখ ৭০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed