বৃষ্টিবলয় আঁখির প্রভাবে সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে সক্রিয় হয়েছে বৃষ্টি বলয় আঁখি। চলতে পারে আগামী ২ অক্টোবর পর্যন্ত। তবে অনুকূল পরিবেশ বজায় থাকলে কিছুকিছু স্থানে ৩ তারিখ পর্যন্ত চলতে পারে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ স্থানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।
বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ রাত ১০টা থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ স্থানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। ইতোমধ্যেই কিছু কিছু স্থানে শুরু হয়েছে।
এর মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সকল জেলা এবং টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ফরিদপুর ও এর আশপাশের বেশ কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
এ ছাড়া খুলনা, ঢাকা বিভাগের বাকি জেলাগুলো এবং বরিশাল বিভাগের সকল জেলা ও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী,নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর বি বাড়িয়া, বান্দরবান ও এর আশপাশের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে বায়ুচাপের তারতম্যের কারণে আকষ্মিকভাবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা ও রয়েছে।
দেশে সক্রিয় হয়েছে বৃষ্টি বলয় আঁখি। চলতে পারে ২ তারিখ পর্যন্ত। তবে অনুকূল পরিবেশ বজায় থাকলে কিছু কিছু স্থানে ৩ তারিখ পর্যন্ত চলতে পারে। তাই যাদের বৃষ্টি হলে ক্ষতি হতে পারে তারা সতর্ক থাকবেন।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed