জৈন্তাপুরে পাখির মাংস বিক্রি করায় দুই রেঁস্তোরা সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের তাড়ুহাঁটিতে পাখির মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে প্রশাসনের অভিযানে দুইটি রেঁস্তোরা সিলগালা ও একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেয় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ২৭ বীর ইউনিটের সেনাবাহিনীর টিম ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা। এছাড়াও বন বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এ সময় শাহপরান হোটেল ও তানভীর হোটেল নামের দুটি খাবার হোটেলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে পাখির মাংস বিক্রির প্রমাণ মেলে। ফলে দুটি হোটেল সিলগালা করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের কারণে সোনারবাংলা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সিলগালাকৃত হোটেলগুলোর কোনো মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানায় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, “বন্যপ্রাণী রক্ষায় এবং অবৈধভাবে পাখির মাংস বিক্রি প্রতিরোধে অভিযান নিয়মিতভাবে চালানো হবে।”
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed