Main Menu

সিলেটে কুরিয়ার সার্ভিস থেকে ভারতীয় জিরার চালানসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের ভেতরে এই অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ।

আটক মো. ইব্রাহিম মিন্টু (৪৩) মাদারীপুর জেলার কালকিনি থানার ছিনানঘাটা এলাকার আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে ভারতীয় পণ্য পাচারের প্রমাণ পাওয়া যায়। এ সময় ৫২ বস্তায় মোট ১,৫৬০ কেজি ভারতীয় প্যাকেটজাত জিরা জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আটক আসামিকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed