সাস্ট হাফ ম্যারাথন ২০২৫: বিমান ভ্রমণের সুযোগ পাবেন বিজয়ীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি ) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাস্ট হাফ ম্যারাথন ২০২৫’। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক সংগঠন ‘সাস্ট ফিটনেস ক্লাব’র আয়োজনে এ প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
বুধবার (২৯ অক্টোবর) সকালে সংগঠনটির সভাপতি তারেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ম্যারাথন ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এতে হাফ ম্যারাথন, ৭.৫ কিলোমিটার ও কিডস রানে ১ হাজার জন রানার অংশ নিতে পারবেন। ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বহিরাগত নারী-পুরুষ সকলে অংশগ্রহন করতে পারবেন।
ম্যারাথনে রেজিষ্ট্রেশন ফি হিসেবে হাফ ম্যারাথনে সাস্টিয়ান ১হাজার ও ননসাস্টিয়ান ১হাজার ২০০টাকা, ৭.৫ কিলোমিটারে সাস্টিয়ান ৮০০ ও ননসাস্টিয়ান ১হাজার টাকা এবং কিডস্ রানে ৮০০ টাকা রাখা হয়েছে।
অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করার জন্য আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেছে আয়োজকেরা । ইভেন্টের প্রথম দুইটি ক্যাটাগরির সাস্টিয়ান (নারী-পুরুষ) ও ননসাস্টিয়ান (নারী-পুরুষ) ৮টি ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য থাকছে সিলেট-ঢাকা-সিলেট রিটার্ন বিমান টিকিট পুরস্কার।
এছাড়া, ম্যারাথনে অংশ নেওয়া সকল রানারদের মধ্যে থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজনকে দেওয়া হবে বিশেষ বিমান টিকিট। প্রথম পুরস্কার হিসাবে ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন বিমান টিকিট, দ্বিতীয় সিলেট-ঢাকা-সিলেট দম্পতি রিটার্ন বিমান টিকিট এবং ৩য় সিলেট-ঢাকা-সিলেট একক রিটার্ন বিমান টিকিট।
এ বিষয়ে সংগঠনের সভাপতি মো. তারেকুল ইসলাম বলেন, “আমরা চাই রানারদের মধ্যে একটি ইতিবাচক প্রতিযোগিতা ও অনুপ্রেরণা সৃষ্টি হোক। এই পুরস্কারগুলো আমাদের অংশগ্রহণকারীদের আরও উৎসাহিত করবে এবং ইভেন্টটিকে স্মরণীয় করে তুলবে।”
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed