সিলেটে বাসার মালিক ও ভাড়াটিয়াদের জন্য যে নির্দেশনা পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর নাগরিকদের সুরক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমনের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা।
গণবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, নাগরিক সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে মহানগর এলাকার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভার, কেয়ারটেকার এবং মেস বা কলোনির বাসিন্দাদের পূর্ণাঙ্গ তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে। তাই আগামী ৩০ নভেম্বরের মধ্যে সিলেট মহানগরীর সকল নাগরিককে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মসনদ, ছবি, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে মহানগর এলাকার নাগরিকদের হালনাগাদ তথ্য সহজে সংরক্ষণ করা যাবে, যা ভবিষ্যতে অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed