Main Menu

সিলেটে জামায়াত নেতা লিপন গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারস্থ তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহ মোহাম্মদ হাবিবুর রহমান (লিপন) জামায়াতে ইসলামী ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, “শাহ মোহাম্মদ হাবিবুর রহমানের বিরুদ্ধে দুটি চেক ডিজঅনার মামলা রয়েছে এবং উভয় মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছিল। তাকে গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানকে রোববার আদালতে প্রেরণ করা হয়।

Share





Related News

Comments are Closed