জৈন্তাপুরে নদী থেকে রাইফেল ও গুলি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সাবরী নদী থেকে একটি পরিত্যক্ত রাইফেল, একটি ম্যাগাজিন এবং ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মৌল্লিফৌদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় কিশোর তাসিম হোসেন (১৬) নদীতে গোসল করতে নেমে প্রথমে রাইফেলটি দেখতে পায়। সে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। গোসল করার সময় তার পায়ের সঙ্গে ধাতব কোনো কিছুর সংস্পর্শ ঘটলে, কৌতূহলবশত সেটি পানির নিচ থেকে তুলে আনে। পরে দেখা যায়, এটি একটি রাইফেল।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অস্ত্রটি উদ্ধার করে। পরে তল্লাশি চালিয়ে রাইফেলের সঙ্গে একটি ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান এ তথ্যটি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের নাকি পরবর্তী সময়ের, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”
এদিকে নদী থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, রাইফেলটি হয়তো দীর্ঘদিন ধরে পানির নিচে ছিল। কেউ কেউ ধারণা করছেন, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের অবশিষ্ট কোনো অস্ত্র হতে পারে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নিষ্পত্তি করা হবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed