ফেঞ্চুগঞ্জে সড়কদূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত পৌণে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর ফেরিঘাট প্রান্তে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য আলমগীর হোসেন (২৭) মোটরসাইকেল আরোহী ছিলেন।
নিহত আলমগীর হোসেন ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য এবং সুনামগঞ্জে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন।
জানা যায়, দুর্ঘটনার পর আলমগীর হোসেনকে গুরুতর আহতাবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ হাসপাতালের চিকিৎসক বিধান সরকার জানিয়েছেন আলমগীর মাথায় আঘাত পেয়েছিলেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed