ছুটি না নিয়ে অনুপস্থিত, ফেঞ্চুগঞ্জে ৪ শিক্ষক চাকরিচ্যুত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ জন স্কুল শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
তারা ছুটি না নিয়ে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাদের চাকুরিচ্যুত করা হয়।
জানা যায়, ফেঞ্চুগঞ্জের মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাজেদা বেগম, আলম রাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জারিন তাসনিম, মহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আফসানা ইসলাম ও ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাদিকুর নাহার শেখা ছুটি না নিয়েই বিদেশে পাড়ি জমিয়েছেন।
এতে স্কুলে শিক্ষকশূণ্যতা দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পরিচালক শাখাওয়াত এরশেদ জানিয়েছেন বিনা ছুটিতে ৬০দিনের বেশি অনুপস্থিত থাকার নিয়ম নেই।
চাকুরিচ্যুতরা সবাই সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed