সিলেট সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় গরু, মহিষ ও পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক বিশেষ অভিযানে প্রায় ৩১ লাখ টাকার ভারতীয় গরু, মহিষ ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে ও বৃহস্পতিবার ভোরে এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জৈন্তাপুর বিওপি’র আওতাধীন সীমান্তের শূন্যরেখা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৬টি ভারতীয় গরু, ১টি মহিষ ও একটি ইজিবাইক আটক করা হয়। এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ১৫ লাখ ৯০ হাজার টাকা।
একই সময়ে, সুরাইঘাট ও লালাখাল বিওপি’র টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় আরও একটি অভিযান চালায়। এ সময় ৩টি ভারতীয় গরু, ৫০০ কেজি সুপারি, ৩০০ কেজি পিয়াজ, ১৬০ কেজি চা পাতা ও ২টি সিএনজি আটক করা হয়। এসবের সিজারমূল্য প্রায় ১৫ লাখ ৪৪ হাজার টাকা।
দুই অভিযানে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৩১ লাখ ৩৪ হাজার টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, “সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, আটককৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed