মৃত্যুবরণকারী ২০ পরিবহন শ্রমিক পরিবারের পাশে সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন
বৈশাখী নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী ২০ জন পরিবহন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮)।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুরমার ভাবনা পয়েন্টে ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রতিটি মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়। ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে এই অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, পরিবহন শ্রমিকরাও রাষ্ট্রের অংশ। দেশের উন্নয়ন ও সড়ক শৃঙ্খলা রক্ষায় শ্রমিকদের ভূমিকা অপরিসীম। ইউনিয়নের এই মহৎ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ সবসময় শ্রমিকদের পাশে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এমরান হোসেন ঝুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ আব্দুস শহিদ। উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি মানিক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক হারিছ আলী, কার্যকরী সদস্য আজিজ আহমদ, আহসান ইব্রাহিম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ প্রমুখ। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন বেসিক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে হাজী ময়নুল ইসলাম বলেন, পরিবহন শ্রমিকরা সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। একজন শ্রমিকের মৃত্যুর সঙ্গে একটি পরিবারের স্বপ্নেরও মৃত্যু ঘটে। তাই মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই অনুদান তাদের জীবনে কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে আশা করি।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed