Main Menu

লন্ডন থেকে সিলেটগামী ফ্লাইটে মদ‍্যপ যাত্রীর তুলকালাম

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-লন্ডন রুটের বিমানের একটি ফ্লাইটে এক মদ‍্যপ যাত্রী ঘুষি মেরে ভেঙ্গে দিয়েছেন একটি মনিটর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) লন্ডন থেকে ছেড়ে আসা এ ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে।

অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ মো. শওকত আলী নামের অভিযুক্ত যাত্রীকে আটক করে। বর্তমানে তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের হেফাজতে রয়েছেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভাঙা মনিটরটির দাম ১১ লাখ টাকা।

তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

জানা যায় শওকত নামের ওই বিমানযাত্রীকে বেঁধে নিয়ে সিলেট পৌঁছায় ফ্লাইট। মনিটর ভেঙে ফেলায় শেষ পর্যন্ত মোটা অংকের জরিমানা গুনতে হয়েছে তাকে।

Manual2 Ad Code

বিমানের একটি সূত্র জানিয়েছে, লন্ডন থেকে সিলেটগামী বিমানের বিজি (বিজি ২০১) ফ্লাইটে ফিরছিলেন শওকত নামের ওই যুবক। তিনি মদ্যপ ছিলেন। তার আসন নং ছিল ২৭-এ।

তিনি অন্যান্য সহযাত্রীদের সাথে দুর্ব্যবহার শুরু করেন। গালিগালাজের এক পর্যায়ে তিনি মারমুখী আচরণ শুরু করেন। তখন বিমানের লোকজন প্রদত্ত দড়ি দিয়ে তাকে নিজের আসনের সাথে বেঁধে রাখেন। এরপর থেকে তিনি ক্রুদের, বিশেষ করে মহিলা ক্রুদের অশ্লিল গালি-গালাজ শুরু করেন।

কোনোভাবেই তাকে নিবৃত করা সম্ভব হয়নি। এক পর্যায়ে তিনি ২৭-সি নং সিটের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন। ওই মেশিনটির দাম ১১ লাখ টাকার বেশী।

সকালে বিমানের ওই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই কর্তৃপক্ষ তাকে আটকে রেখে ভ্রাম্যমান আদলতের হাতে তুলে দেন। তারা ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক শরীফের ভ্রাম্যমাণ আদালত তাকে ১১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে মুচলেকার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, বিমান বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে এমন মদ্যপ যাত্রীকে ফ্লাইটে আরোহন করতে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন হয়রানির শিকার কর্মকর্তা ও ক্রুরা।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code