Main Menu

শাবিতে ভয়েস ফর জাস্টিস’র ক্যাম্পাস ক্লিন কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক: শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ক্লিন অ্যান্ড গ্রিন মুভমেন্ট’ কর্মসূচি হাতে নিয়েছে সামাজিক সচেতনতা বিষয়ক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’।

সোমবার (৬ অক্টোবর) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে কর্মসূচির সূচনা করে সংগঠনটি। ক্যাম্পাসকে সবুজায়ন করতে তিনটি কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটি। এর মধ্যে- প্রতি সপ্তাহে নিয়মিতভাবে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা, সুন্দর ও সবুজ ক্যাম্পাস গড়তে ধারাবাহিকভাবে ফলজ বৃক্ষরোপণ করা এবং পাখিদের জন্য অভয়াশ্রম ও নিরাপদ আবাস নিশ্চিত করা।

এ বিষয়ে ভয়েস ফর জাস্টিস-এর সভাপতি মমিনুর রশিদ শুভ বলেন, ‘শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আজ আমাদের প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য। দেশব্যাপী পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে আমরা পরিবেশবাদী আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং সেই ধারাবাহিকতায় শুরু করছি ‘ক্লিন অ্যান্ড গ্রিন মুভমেন্ট’।

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস শুধু পরিবেশের জন্য নয়, বরং শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেও অপরিহার্য।’

Share





Related News

Comments are Closed