গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন।এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সাহিদা বেগম (২৩)। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল করিমকে (৩৫) আটক করেছে পুলিশ। ঘাতক স্বামী রেজাউল উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জেরে সাহিদা বেগমের সাথে কথা-কাটাকাটি হয় রেজাউল করিমের। এর এক পর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী সাহিদা বেগমের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এঘটনার পর এলাকাবাসী রেজাউল করিমকে আটকে রেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেজাউল করিমকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed