Main Menu

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় ডাম্প ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দা থানার পান্ডুলি গ্রামের শুক্কুর মাহমুদের ছেলে মো. আবু তাহের (৩৮)।

Manual7 Ad Code

আহতরা হলেন- সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী সালমা বেগম (৩৫) এবং তাদের ছেলে তামিম (৪)। তারা সফিপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নরসিংদী যাচ্ছিলেন।

Manual6 Ad Code

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের সফিপুর থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নরসিংদী যাচ্ছিল। এক পর্যায়ে অটোরিকশাটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় অটোরিকশাটির আরো তিন যাত্রী গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।

Manual4 Ad Code

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, সিএনজি ও ড্রাম্প ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code