হবিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ ভাই নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর ডাক্তারবাড়ি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আবুল কাসেমের ছেলে ও কমলপুর হযরত শাহজালাল (র.) আলীম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র হাফেজ আশরাফুল ইসলাম মুরাদ (১৫) এবং লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের গিয়াস উদ্দিন মাস্টারের ছেলে ইমন মিয়া (১৬)। তারা মামাতো-ফুফাতো ভাই।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান- শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর ডাক্টার বাড়ি গেট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাদরাসা ছাত্র আশরাফুল নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইমনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মমন্ডল গ্রামের বাসিন্দা।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed