সিলেটের সাদাপাথর থেকে পর্যটকের গাড়ি চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে একটি প্রাইভেট কার (প্রিমিও) চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পর্যটক জানান, শনিবার সকাল ৭টার দিকে তারা একটি প্রিমিও প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ- ২১৩৮৩৮) নিয়ে সাদাপাথর ভ্রমণে আসেন। গাড়িটি নদীর ঘাটে পার্ক করে ড্রাইভারসহ পুরো দল সাদাপাথর এলাকায় ঘুরতে যান। প্রায় চার ঘণ্টা পর, সকাল ১১টায় ফিরে এসে দেখা যায় গাড়িটি আর সেখানে নেই। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় বার্তা পাঠানো হয়েছে এবং জনগণের সহায়তাও চাওয়া হয়েছে।
চুরি হওয়া গাড়িটি উদ্ধারে সহায়তা করার জন্য গাড়ির সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে এই নাম্বারে (০১৩২০১১৭৯৯৫) যোগাযোগ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘সাদাপাথর পর্যটন এলাকা থেকে কে বা কারা পর্যটকদের একটি প্রিমিও গাড়ি চুরি করে নিয়ে গেছে। গাড়ি চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ চোরচক্রকে ধরতে এবং গাড়ি উদ্ধার করতে কাজ করে যাচ্ছে।’
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed