সিলেট-তামাবিল মহাসড়কে বেলচা শ্রমিকদের অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: ট্রাক ও বেলচা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেছে বেলচা শ্রমিকরা। প্রায় দুই ঘন্টা ব্যাপী এ অবরোধে ওই সড়কে শতশত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় এই সড়ক অবরোধ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক শ্রমিক ও ট্রাকে বালু পাথর লোড আনলোডের কাজে নিয়োজিত বেলচা শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিলো। বেলচা শ্রমিকদের অভিযোগ ট্রাক চালক ও শ্রমিকরা প্রায়ই তাদের সাথে দুর্ব্যবহার করে আসছেন। এ নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
প্রায় ঘন্টা খানেক চলা এই অবরোধের ফলে আটকা পড়ে শত শত যানবাহন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণমান্যব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
ও তথ্যটি নিশ্চিত জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
তিনি জানান, ট্রাক ও বেলচা শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে স্থানীয় ব্যক্তিবর্গ এবং উভয়পক্ষকে নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় কেউ আহত হননি এবং কোন অভিযোগ বা আটক নেই।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed