রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, সিলেটের ৩ জনসহ গ্রেপ্তার ২৪৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাঁদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘উত্তরা, ফার্মগেট ও তেজগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মূলত সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ থেকে এসেছিলেন।’
এস এন নজরুল ইসলাম আরও জানান, এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ধারাবাহিক অভিযানে পাঁচ শতাধিক নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে তাঁরা সংগঠিত হচ্ছিলেন।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed