পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুর্ঘটনা কবলিত পিকআপের চালক নাজমুল (৩৫) ও তার সহকারী কাওসার (৩০)।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ঢাকামুখী সবজিবোঝাই পিকআপ দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন থেকে আসা একটি চালবোঝাই ট্রাক পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিকআপের চালক ও তার সহকারীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধারসহ ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed