শিক্ষার্থীদের হয়রানি রোধে শাবি ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফোরামের স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের অ্যাকাডেমিক হয়রানি রোধে উপাচার্যের কাছে ৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকার বিষয়ক সংগঠন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফোরাম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া চারটায় এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা।
তাদের দাবিগুলো হল:
১) অ্যানোনিমাস কোডিং সিস্টেম চালু:- সেমিস্টার ফাইনাল পরীক্ষার খাতায় নাম ও রোল নাম্বারের পরিবর্তে কোড ব্যবহার করা ,যাতে মূল্যায়ন প্রক্রিয়া হয় নিরপেক্ষ ও ন্যায্য।
২) সময়োপযোগী ফলাফল প্রকাশ করা:- সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে পরিক্ষার ফলাফল দিতে হবে যাতে শিক্ষার্থীরা দ্রুত পরবর্তী একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে।
৩) খাতা পুর্ণমূল্যায়ন সুবিধা:- ফলাফল প্রকাশের ৩ দিনের মধ্যে শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ পাবে এবং চ্যালেঞ্জ করা খাতা পুনমূল্যায়ন করে ১৫ দিনের মধ্যে ফলাফল দিতে হবে।
৪) শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তন: শিক্ষক মূল্যায়ন প্রক্রিয়া চালু করে শিক্ষার্থীদের মতামত গ্রহণের মাধ্যমে শিক্ষণ পদ্ধতি ও একাডেমিক মান উন্নত করতে হবে।
৫) ইম্প্রুভমেন্ট পরীক্ষার সুযোগ ও সংষ্কার:- যেকোন কোর্সে শিক্ষার্থীরা ৩ এর নিচে পেলে ইম্প্রুভমেন্ট দিতে পারবে। সেক্ষেত্রে একাধিক কোর্সে কোন ক্লাস ছাড়াই শুধু ক্রেডিট ফি দিয়ে ইম্পুভমেন্ট দেওয়া যাবে।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed